আর্টসেলের বিরুদ্ধে মামলা, যা জানা গেল 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৭:৩৮ পিএম


আর্টসেলের বিরুদ্ধে মামলা, যা জানা গেল 
ছবি: সংগৃহীত

গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের। কিন্তু আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায় ব্যান্ড। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সেসময় ক্ষোভ প্রকাশ করলেও এবার আর্টসেলের গায়ক লিংকন ডি কস্তা ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন ওই অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়।

বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান ছিল গত ৫ আগস্ট। এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে তারা (আর্টসেল) ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদী সালাহউদ্দীনের ‘১৬ লাখ টাকা ক্ষতি হয়’। ২৫ আগস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন সালাহউদ্দীন।

বিজ্ঞাপন

রাকসুর জিএস আরও বলেন, ২৫ আগস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছে।

বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন বলেন, সামাজিক মাধ্যম থেকে মামলার বিষয়টি জানতে পারলাম। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না। যেহেতু আইনি ব্যাপার যা কিছু বলার ও করার সব আমাদের আইনজীবী করবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission